Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির সতর্কতা, নজরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর   •   নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দীপাবলির আগেই প্রদীপের আলোয় বাসন্তী, মোদীর জন্মদিনে জ্বলল ৭৬টি প্রদীপ   •   আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়   •   ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ? রেডিয়েশন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা নদিয়ায়

রাজ্যে পালিত হবে ‘বই দিবস’, ২ জানুয়ারি সব স্কুলে উদযাপনের নির্দেশ

04 Aug 2026
10:06 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া এবং বই পড়ার সংস্কৃতিকে আরও উৎসাহিত করতে রাজ্যে প্রতি বছর ২ জানুয়ারি ‘বই দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রতিটি বিদ্যালয়ে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে কোনও শিক্ষার্থী বই ছাড়া নতুন শিক্ষাবর্ষ শুরু করতে না হয়।

‘বই দিবস’-এর মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই তুলে দেওয়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। এদিন বিভিন্ন স্কুলে বই বিতরণ, পাঠচক্র, গ্রন্থাগারভিত্তিক কর্মসূচি এবং পাঠাভ্যাস বৃদ্ধির নানা উদ্যোগ নেওয়া হতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে।

এছাড়াও, জেলার শিক্ষা আধিকারিক এবং স্কুল কর্তৃপক্ষকে বই বিতরণের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে বই সরবরাহে বিলম্ব না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

শিক্ষা মহলের মতে, নতুন বছরের শুরুতেই ‘বই দিবস’ পালন এবং সময়মতো পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বিদ্যালয়গুলিতে পাঠাভ্যাস ও গ্রন্থাগার ব্যবহারের সংস্কৃতিও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

news home ads