Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির সতর্কতা, নজরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর   •   নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দীপাবলির আগেই প্রদীপের আলোয় বাসন্তী, মোদীর জন্মদিনে জ্বলল ৭৬টি প্রদীপ   •   আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়   •   ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ? রেডিয়েশন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা নদিয়ায়

নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়

18 Sep 2026
10:02 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের জন্য নতুন দলীয় নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা শিবিরের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং নির্বাচনী প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। 

আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত দুই গোষ্ঠীই মূল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং সংরক্ষিত ‘জোড়া ফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামের পাশাপাশি ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনের এই ব্যবস্থা আপাতত উপনির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী ভিত্তিতে কার্যকর থাকবে। তৃণমূলের দলীয় নিয়ন্ত্রণ ও মূল নাম-প্রতীকের অধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট প্রক্রিয়া পরবর্তী পর্যায়ে এগোবে। 

এই সিদ্ধান্তের ফলে আসন্ন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে নতুন নাম ও প্রতীক নিয়েই ভোটের ময়দানে নামতে হবে। ফলে নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী লড়াইয়ের আগে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। 

news home ads