Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মন্দিরবাজার থানায় প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ প্রজ্বলন   •   দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করছে বিজেপি অভিযোগ সুজন চক্রবর্তীর   •   খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য, প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২   •   রাসায়নিক সারের ক্ষতি আর নয়, জৈব সারেই কলা চাষে মানোন্নয়নের দাবি   •   ধানের জমিতে কখন আগাছানাশক দিতে হবে? সঠিক সময়েই মিলবে ভালো ফলন   •   বাংলায় আর কাটমানি চলে না’—অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্মদিনে বাংলার মা-বোনেদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মন্দিরবাজার থানায় প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ প্রজ্বলন

17 Sep 2026
02:51 PM

 

 

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার মন্দিরবাজার থানায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় থানা চত্বরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্দিরবাজার থানার আইসি কৌশিক নাগ, এসআই অমর মল্লিক, এসআই আশীষ ঘোষ, এএসআই গৌতম গিরি, দীপক কুমার মণ্ডল-সহ থানার অন্যান্য কর্মী ও সাধারণ মানুষ।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। জানা গেছে, দেশজুড়ে পালিত ‘সেবা পক্ষ’ (Seva Pakhwada) কর্মসূচির অংশ হিসেবেই এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।

সন্ধ্যার এই কর্মসূচিকে ঘিরে থানা চত্বরে উপস্থিত পুলিশকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

news home ads