Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নাভিতে ক্যাস্টর অয়েল লাগালে কি সত্যিই কমে পেট ফাঁপা? জানুন ‘নেভেল পুলিং’-এর সত্যতা   •   নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল-বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকীর, একাধিক ইস্যুতে সরব   •   সমুদ্র থেকে নদী ইলিশের জীবনচক্র, বাঁচাতে বড় উদ্যোগ   •   কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘Swachhata Action Plan 2026’ ও ‘NaMo Seva Gatha’ কর্মসূচি   •   গুয়াহাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, সিরিজ জয় নিশ্চিত   •   এতদিন অপেক্ষা কিসের?’ মমতাকে কটাক্ষ অধীরের, ভোট চুরি ইস্যুতে তীব্র আক্রমণ

সমাজমাধ্যমে ভারতবিরোধী প্রচারের অভিযোগ, ভাঙড় ও নোদাখালি থেকে গ্রেফতার ২

17 Aug 2026
06:38 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সমাজমাধ্যমে ভারতবিরোধী প্রচার চালানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও নোদাখালি এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে স্টেট স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় এলাকা থেকে জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে নোদাখালি এলাকা থেকে শেখ শফিক নামে আরও একজনকে গ্রেফতার করেছে STF।

অভিযোগ, সমাজমাধ্যমে তাঁদের কার্যকলাপের মাধ্যমে ভারতবিরোধী প্রচার চালানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে STF। তদন্তের সূত্র ধরেই ভাঙড় ও নোদাখালিতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

গ্রেফতার দু’জনের সমাজমাধ্যমে কী ধরনের পোস্ট বা প্রচার চালানো হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।