Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নাভিতে ক্যাস্টর অয়েল লাগালে কি সত্যিই কমে পেট ফাঁপা? জানুন ‘নেভেল পুলিং’-এর সত্যতা   •   নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল-বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকীর, একাধিক ইস্যুতে সরব   •   সমুদ্র থেকে নদী ইলিশের জীবনচক্র, বাঁচাতে বড় উদ্যোগ   •   কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘Swachhata Action Plan 2026’ ও ‘NaMo Seva Gatha’ কর্মসূচি   •   গুয়াহাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, সিরিজ জয় নিশ্চিত   •   এতদিন অপেক্ষা কিসের?’ মমতাকে কটাক্ষ অধীরের, ভোট চুরি ইস্যুতে তীব্র আক্রমণ

রামপুরহাটে আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের শোকসন্তপ্ত পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

17 Aug 2026
06:23 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রামপুরহাটে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য অধ্যাপক আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

দলের পক্ষ থেকে প্রয়াত নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি তাঁর গুণমুগ্ধদের সঙ্গেও দেখা করে প্রয়াত অধ্যাপক আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন তৃণমূল নেতৃত্ব।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতৃত্ব। প্রয়াত নেতার দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক ভূমিকা এবং মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের কথাও স্মরণ করা হয়।

শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব জানায়, এই কঠিন সময়ে দল তাঁদের পাশে রয়েছে। রামপুরহাটে এই সাক্ষাৎপর্বে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।