Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইআইটি খড়গপুরে পশ্চিমবঙ্গে ‘ন্যাশনাল অয়েল মিশন’-এর সূচনা, কৃষকদের আয় বৃদ্ধিতে জোর   •   কলকাতা লিগ জয়ের উদযাপন, মোহনবাগান ক্লাবে পতাকা উত্তোলন   •   কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে নকশালবাড়িতে মাটি পরীক্ষাগার ও প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন   •   ইকো পার্কে বাজেয়াপ্ত অবৈধ নেশাজাতীয় দ্রব্য ধ্বংস, ‘নেশামুক্ত ভারত–২০২৯’-এর লক্ষ্যে কর্মসূচি   •   ময়নাগুড়িতে পুলিশের বড় সাফল্য, ৮৮০ কেজি অবৈধ মদ উদ্ধার   •   ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

খড়গপুরের 'তিরঙ্গা যাত্রা'-য় দিলীপ ঘোষ, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের বার্তা

09 Aug 2026
07:30 AM

 

নিজস্ব প্রতিনিধি,  জেলার বার্তা ডেস্ক : স্বাধীনতার পবিত্র মাস উপলক্ষে খড়গপুরে সরকারি উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য 'তিরঙ্গা যাত্রা'-য় অংশ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মহকুমাশাসকের দফতর থেকে ইন্দা মোড় পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমাদের জাতীয় পতাকা কেবল একটি পতাকা নয়— এটি কোটি কোটি ভারতবাসীর অহংকার, স্বাভিমান এবং অগণিত বীর সংগ্রামীদের মহান আত্মত্যাগের প্রতীক।”

তিনি জানান, ছোট ছোট শিশু থেকে শুরু করে মা-বোন এবং স্থানীয় যুবসমাজ তেরঙ্গা হাতে একসঙ্গে পদযাত্রায় অংশ নেন। তাঁর কথায়, “সকলকে একসঙ্গে জাতীয় পতাকা হাতে হাঁটতে দেখে জাতীয়তাবোধের এক অনন্য অনুভূতি জেগে ওঠে।”

দিলীপ ঘোষ আরও বলেন, “বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা উড়ুক।”

স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং তেরঙ্গার মর্যাদা রক্ষার বার্তাই প্রধান হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।