Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
জয়নগর সাংগঠনিক জেলায় সভাপতি বদলের জল্পনা, আলোচনায় ‘বাসন্তীর বাঘ’ বিকাশ সরদার   •   এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার

সোনারপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি

06 Aug 2026
08:19 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোনারপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে এবং লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের সহযোগিতায় দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সড়ক নিরাপত্তা সম্পর্কে ছোটদের সচেতন করে তুলতে এই উদ্যোগে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের সূচনায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অডিও-ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ট্রাফিক আইন, রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্বসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়।

পরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রা বের হয়। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তারা নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের স্কুলের ছাত্রছাত্রীদের হাতেই হেলমেট পরিয়ে নিরাপদে চলাচলের বার্তা দেওয়া। এই ব্যতিক্রমী উদ্যোগ পথচলতি মানুষ ও গাড়িচালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম), সোনারপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সুজয় ঘোষ, ওসি সুকান্ত পুরকাইত, এমডি গিয়াস উদ্দিন, সোনারপুর ট্রাফিক গার্ড ও বারুইপুর পুলিশ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

পুলিশ প্রশাসনের মতে, ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

news home ads