Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ   •   সরকারি ভর্তুকিতে সোলার পাম্প, কৃষকদের সাশ্রয় কতটা? জানুন আবেদন করার পদ্ধতি   •   কোচবিহারে পেভার ব্লক-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়খণ্ড–বীরভূম, জলের তলায় দুবরাজপুরের শাল নদীর ভাসা সেতু

06 Aug 2026
07:41 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : রাতভর টানা বৃষ্টিতে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা জলের চাপে ফুলেফেঁপে উঠেছে শাল নদী। এর জেরে বীরভূমের দুবরাজপুরে শাল নদীর উপর নির্মিত ভাসা সেতু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেতুর উপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদীর ধার ও ভাসা সেতুর কাছাকাছি অযথা ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

ভাসা সেতু ডুবে যাওয়ায় দুবরাজপুর ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষকে, ফলে যাতায়াতে বাড়ছে সময় ও দুর্ভোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

news home ads