Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নিউ গড়িয়া মেট্রো নিয়ে বড় আপডেট, জানুয়ারি থেকে ফিরতে পারে ‘রেক রিভার্সাল   •   নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন নিয়ে অধীরের কটাক্ষ, “খেলতে গিয়ে খেলোয়াড় মাঠ থেকে পালাচ্ছে   •   ADDA-র প্রশাসনিক বৈঠকে অগ্নিমিত্রা পাল, আসানসোল-দুর্গাপুরের উন্নয়নে জোর   •   হলদিয়া রিফাইনারিতে বিশ্বকর্মা পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দক্ষিণ নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু, হাসপাতালে শতাধিক   •   রেজিনগর উপনির্বাচন ঘিরে বিজেপির সাংগঠনিক বৈঠক

হলদিয়া রিফাইনারিতে বিশ্বকর্মা পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

19 Sep 2026
03:26 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) হলদিয়া রিফাইনারিতে আয়োজিত বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাতে তিনি পুজো মণ্ডপে পৌঁছে আরতি করেন এবং বিশ্বকর্মা দেবতার প্রতিমায় প্রণাম জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান থেকে হলদিয়ার শিল্পাঞ্চল ও উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হলদিয়া রিফাইনারির নতুন প্রকল্পের জন্য অতিরিক্ত ১৭৫ একর জমি সংগ্রহে রাজ্য সরকার সহযোগিতা করবে। পাশাপাশি শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও বক্তব্য রাখেন তিনি। 

বিশ্বকর্মা পুজোর মঞ্চ থেকেই IOC-এর সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় বিভিন্ন উদ্যোগের সূচনা করা হয়। বাসুলিয়া হাসপাতালে সিজারিয়ান ওয়ার্ড, স্কুলে স্মার্ট ক্লাস এবং দৃষ্টিহীন পড়ুয়াদের সহায়ক সামগ্রী প্রদানের মতো কর্মসূচির কথাও উঠে আসে। 

হলদিয়ার শিল্পোন্নয়ন, নিকাশি ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, হলদিয়ার অসম্পূর্ণ ট্রমা সেন্টারের কাজ শেষ করে তা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে ৫০ শয্যার বার্ন ইউনিটের ব্যবস্থার কথাও বলা হয়েছে। 

এ দিনের বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানকে ঘিরে হলদিয়া রিফাইনারি এলাকায় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। 

news home ads