Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাঁসিরানী রথের মনোনয়ন ঘিরে শোভাযাত্রা   •   ১০৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা, জমা জলের উৎস পরিষ্কারের আহ্বান অগ্নিমিত্রা পালের   •   বাসন্তীতে পাচারের আগেই উদ্ধার ১৯টি গরু, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন বিজেপি নেতা   •   হাজরা মহারাষ্ট্র নিবাসে শ্রীশ্রী গণেশ পুজোর শুভ সূচনা, উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   রামেশ্বরপুরে ১১ বছরে পা দিল সিদ্ধিদাতা গণেশের পুজো, চতুর্থী থেকে দশমী উৎসবে মেতে গ্রামবাসী   •   দেউলা বাস মোড়ে ১৫ বছরে পা দিল সর্বজনীন গণেশ পুজো, জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ

১০৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা, জমা জলের উৎস পরিষ্কারের আহ্বান অগ্নিমিত্রা পালের

15 Sep 2026
07:02 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ১০৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনের সময় অপরিষ্কার জলাশয় ও জমে থাকা নোংরা জল নজরে আসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। জমে থাকা জলে মশার বংশবৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং এর ফলে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এলাকা পরিদর্শনের পর অগ্নিমিত্রা পাল সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, বাড়ির আশপাশে কিংবা এলাকায় কোনও অপরিষ্কার জলাশয় বা দীর্ঘদিন ধরে জমে থাকা জল নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট পৌরনিগমকে বিষয়টি জানাতে হবে। একইসঙ্গে ব্যক্তিগত জলাশয় ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের বলেও তিনি মনে করিয়ে দেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর বার্তা, শুধুমাত্র পুরসভা বা প্রশাসনের ওপর নির্ভর না করে নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, জমে থাকা জল দ্রুত সরিয়ে ফেলা, জলাশয় পরিষ্কার রাখা এবং মশার বংশবৃদ্ধির সম্ভাব্য স্থানগুলিতে নজরদারি বাড়ানো গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

এলাকাবাসীর প্রতি তাঁর আবেদন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিজের এলাকা নিজেদের দায়িত্বে পরিষ্কার রাখি।’’ ১০৩ নম্বর ওয়ার্ডে তাঁর এই পরিদর্শন ও বার্তা ঘিরে স্থানীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে নতুন করে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।

news home ads