Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
ছটপুজোর আগে হালতু কায়স্থপাড়া ছটঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল! নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে   •   সীতাভোগ ধান চাষে নতুন সম্ভাবনা! ঐতিহ্যবাহী সুগন্ধি ধানের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের, লাভের আশায় বিকল্প চাষের ভাবনা   •   রকেট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের! অল্প সময়ে ফসল উৎপাদন ও বাজারে চাহিদার আশায় বিকল্প চাষের পথে কৃষকেরা   •   বড়বাজারের ঐতিহ্যবাহী গুরুদ্বার ‘বড় শিখ সঙ্গত’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! দর্শন, প্রার্থনা ও শোভাযাত্রায় অংশগ্রহণ ঘিরে বিশেষ ধর্মীয় আবহ   •   বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত! বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দুর্যোগের আশঙ্কা   •   দলকে ভালোবাসা, নাকি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা? বিকাশ সরদারকে ঘিরে প্রশ্ন দলের অন্দরেই

ডায়মন্ডহারবারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

17 Aug 2026
10:08 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ডায়মন্ডহারবারের আনন্দলোক ভিলায় অনুষ্ঠিত হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শতাধিক ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় মেডেল, সংবর্ধনা স্মারক ও সার্টিফিকেট। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য টিফিনেরও ব্যবস্থা করা হয়।

শিক্ষার্থীদের সাফল্যে অনুষ্ঠানে উৎসবের পরিবেশ তৈরি হয়। কৃতি পড়ুয়াদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের ভবিষ্যতের পড়াশোনা ও জীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি প্রাথমিক স্তর থেকেই শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই এই ধরনের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। অভিভাবকরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

ডায়মন্ডহারবারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষা ও মেধার বিকাশে আরও উৎসাহ তৈরি হল।