Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নাভিতে ক্যাস্টর অয়েল লাগালে কি সত্যিই কমে পেট ফাঁপা? জানুন ‘নেভেল পুলিং’-এর সত্যতা   •   নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল-বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকীর, একাধিক ইস্যুতে সরব   •   সমুদ্র থেকে নদী ইলিশের জীবনচক্র, বাঁচাতে বড় উদ্যোগ   •   কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘Swachhata Action Plan 2026’ ও ‘NaMo Seva Gatha’ কর্মসূচি   •   গুয়াহাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, সিরিজ জয় নিশ্চিত   •   এতদিন অপেক্ষা কিসের?’ মমতাকে কটাক্ষ অধীরের, ভোট চুরি ইস্যুতে তীব্র আক্রমণ

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ৪ হাজার কোটি টাকার ইস্পাত কারখানার শিলান্যাস

17 Aug 2026
08:21 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পুরুলিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-র সহায়তায় তৈরি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে রঘুনাথপুরে একটি নতুন ইস্পাত কারখানার শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

রঘুনাথপুরের প্রস্তাবিত ইস্পাত কারখানাকে ঘিরে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে এই প্রকল্পে। শিল্পাঞ্চলে নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত রঘুনাথপুর। নতুন ইস্পাত কারখানার প্রকল্প বাস্তবায়িত হলে পুরুলিয়ায় শিল্পায়নের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসা এবং সহায়ক শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, মানবাজারের পানীয় জল প্রকল্পের উদ্বোধনের ফলে এলাকার বহু মানুষের জলসংকটের সমস্যা কমবে বলে প্রশাসনের আশা। একই দিনে জলপ্রকল্প ও শিল্প প্রকল্প—দুই গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে পুরুলিয়ায় প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উন্নয়ন ও কর্মসংস্থানের বার্তাই সামনে আনতে চাইছে রাজ্য সরকার।