Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

বারুইপুরে বিএমএস-এর বিক্ষোভ ও ডেপুটেশন, দেবাশিস ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি

06 Aug 2026
08:02 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে বিএমএস-এর নেতৃত্ব বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিএমএস-এর অভিযোগ, সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় পরিকল্পিতভাবে একদল দুষ্কৃতীর হামলার শিকার হন দেবাশিস ভট্টাচার্য। সংগঠনের দাবি, এটি শুধুমাত্র একজন শ্রমিক নেতার উপর হামলা নয়, বরং শ্রমিক সংগঠনের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

বারুইপুরের বিএমএস নেতা উত্তম নস্কর বলেন, হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ, দ্রুত এবং উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ধরনের ঘটনায় দ্রুত ও কড়া পদক্ষেপ না হলে সমাজবিরোধীদের মনোবল বাড়বে এবং ভবিষ্যতে শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। সেই কারণেই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বারুইপুর থানায় এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী বিএমএস কর্মীরা শ্রমিক সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি গ্রহণের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

news home ads