Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
জনগণনা শুরুর দিনেই CAA শংসাপত্র বিতরণ, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠান   •   দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনে নাশকতার ছক, তদন্তে হামিম মণ্ডলদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ   •   বিদেশযাত্রায় অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘ভাইপো’, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ   •   খুদেদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল বিশেষ মুহূর্ত   •   ১ আগস্ট থেকে শুরু স্ব-জনগণনা, ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে তথ্য নথিভুক্তির সুযোগ   •   নদীপথে অবৈধ বালি পাচার রুখল পুলিশ, গোসাবায় অভিযানে আটক ৫ বালি বোঝাই নৌকা

১ আগস্ট থেকে শুরু স্ব-জনগণনা, ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে তথ্য নথিভুক্তির সুযোগ

01 Aug 2026
09:21 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দেশের জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চালু হয়েছে স্ব-গণনা (Self-Enumeration) ব্যবস্থা। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই স্ব-জনগণনা চলবে।

আলিপুর সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান, শেষবার ২০১১ সালে জনগণনা হয়েছিল। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ পরিচালিত হবে। জেলার ২৯টি ব্লক ও ৭টি মিউনিসিপ্যালিটি জুড়ে এই কর্মসূচি চলবে। জনগণনার জন্য ১৪,৩৯৯ জন গণনাকারী এবং ২,৫০০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

তিনি জানান, স্ব-গণনার ক্ষেত্রে নাগরিকদের মোট ৩৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে বাসস্থান, পরিবারের সদস্যদের তথ্য, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার জ্বালানি, প্রযুক্তির ব্যবহার, যানবাহনসহ বিভিন্ন সামাজিক ও আর্থিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

কীভাবে করবেন স্ব-গণনা?

নাগরিকদের প্রথমে নির্ধারিত সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন, ক্যাপচা যাচাই এবং প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরিবারের একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনে ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন।

এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) যাচাই করে ভাষা নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে ডিজিটাল ম্যাপের মাধ্যমে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে প্রশ্নাবলী পূরণ করতে হবে। সমস্ত তথ্য যাচাই করার পর Final Submit করলে একটি ১১-সংখ্যার Self-Enumeration ID (SE ID) তৈরি হবে। ভবিষ্যতে সরকারি গণনাকারী বাড়িতে এলে এই আইডি দেখাতে হবে।

জেলাশাসক জানান, যাঁরা অনলাইনে স্ব-গণনা করতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়ে সরকারি গণনাকারীরাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনগণনা থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, সরকারি প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

news home ads