Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ভারত-রাশিয়া-চীন একসঙ্গে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়বে: দিলীপ ঘোষ   •   বাগুইআটির গণেশপুজোর মণ্ডপে বাংলার শিল্পসত্তার ছোঁয়া, প্রশংসায় দিলীপ ঘোষ   •   জলঘাটতি অঞ্চলে বেড পদ্ধতিতে মসুর চাষ, কম জল ও খরচে বাড়তে পারে ফলন   •   বেড পদ্ধতিতে ধানের চাষে জল সাশ্রয়, কমছে চিটা—বাড়ছে ফলন   •   দার্জিলিং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সিপিআই(এম)-এর কর্মী সভা, সরব মহম্মদ সেলিম   •   একটি গাছ, একটি প্রাণ’—মায়ের নামে সবুজ অভিযান, বাসন্তীতে কয়েক হাজার চারা রোপণ

ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা! যুবভারতীতে ভারত-ব্রাজিল, পুজোর আগেই ফুটবলের মহোৎসব

31 Jul 2026
04:54 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। দুর্গাপুজোর আগেই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হতে পারে। 

এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই খেলতে নামবে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। বিশ্বের অন্যতম সফল ফুটবল শক্তির বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ফুটবলারদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের কোটি কোটি সমর্থকও। AIFF-এর মতে, ফিফা র‌্যাঙ্কিংয়ের এত উঁচুতে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলার নজির আগে নেই। 

কলকাতা ও ব্রাজিলের ফুটবল-সম্পর্ক বহু পুরনো। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলের সফরের পর এবার আবারও হলুদ-সবুজ জার্সির আবেগে ভাসতে চলেছে তিলোত্তমা। যুবভারতী স্টেডিয়ামে ভিনিসিয়াস জুনিয়র-সহ ব্রাজিলের প্রথম সারির তারকাদের দেখার সম্ভাবনায় ইতিমধ্যেই শহরে ফুটবল উন্মাদনা তুঙ্গে। 

দুর্গাপুজোর আবহে এই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে পর্যটন, ব্যবসা এবং ক্রীড়া-সংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রি, নিরাপত্তা ও অন্যান্য আয়োজন নিয়ে শীঘ্রই বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের সাক্ষী থাকার এক বিরল সুযোগ। 

news home ads