Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল-বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকীর, একাধিক ইস্যুতে সরব   •   সমুদ্র থেকে নদী ইলিশের জীবনচক্র, বাঁচাতে বড় উদ্যোগ   •   কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘Swachhata Action Plan 2026’ ও ‘NaMo Seva Gatha’ কর্মসূচি   •   গুয়াহাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, সিরিজ জয় নিশ্চিত   •   এতদিন অপেক্ষা কিসের?’ মমতাকে কটাক্ষ অধীরের, ভোট চুরি ইস্যুতে তীব্র আক্রমণ   •   নাগরিকের অভিযোগে দ্রুত পদক্ষেপ, বর্ধমান পাওয়ার হাউস সংলগ্ন জমি পরিষ্কার

নাগরিকের অভিযোগে দ্রুত পদক্ষেপ, বর্ধমান পাওয়ার হাউস সংলগ্ন জমি পরিষ্কার

01 Oct 2026
07:11 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বর্ধমান পাওয়ার হাউস সংলগ্ন একটি জমিতে দীর্ঘদিন ধরে জমে থাকা ঝোপঝাড় ও আগাছা নিয়ে এক নাগরিকের কাছ থেকে অভিযোগ পান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগকারী জানান, বাড়িতে তাঁর বয়স্ক মা একা থাকেন। ফলে জমিতে ঝোপঝাড় জমে থাকায় সাপখোপের আশঙ্কার পাশাপাশি ডেঙ্গুর মরসুমে মশার উপদ্রব নিয়েও তাঁরা উদ্বিগ্ন ছিলেন।

অভিযোগটি নজরে আসার পর দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং জমিটি পরিষ্কার করার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। বিষয়টি জানানো মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এরপর বর্ধমান পাওয়ার হাউস সংলগ্ন ওই জমি থেকে ঝোপঝাড় ও আগাছা সরিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

নাগরিকদের সমস্যায় দ্রুত সাড়া দেওয়ার জন্য বর্ধমান মিউনিসিপালিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাফাইকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ধরনের অভিযোগে দ্রুত পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা সম্ভব।