Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কাঁথির শ্রীরামপুরে বাড়ি থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার, অভিযানের সময় পলাতক বাড়ির মালিক   •   সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, যৌথ সাংবাদিক সম্মেলনে সরব ‘ইন্ডিয়া’ জোটের নেতারা   •   সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, যৌথ সাংবাদিক সম্মেলনে সরব ‘ইন্ডিয়া’ জোটের নেতারা   •   ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী   •   অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল, মেদিনীপুরে ‘সারথি’ প্রকল্পের সূচনা   •   কলকাতায় বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা, উপস্থিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

কাঁথির শ্রীরামপুরে বাড়ি থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার, অভিযানের সময় পলাতক বাড়ির মালিক

30 Sep 2026
10:09 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া বাজির পরিমাণ আনুমানিক ২৫০ থেকে ৩০০ কেজি।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় কাঁথি থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় বাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার হয়। উদ্ধার হওয়া বাজিগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিপুল পরিমাণ আতশবাজি বাড়িতে কীভাবে মজুত করা হয়েছিল, সেগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আতশবাজি মজুত ও বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন ও সরকারি বিধিনিষেধ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুজো ও উৎসবের মরশুমের আগে একটি বাড়ি থেকে এত বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে বেআইনিভাবে বাজি মজুত বা বিক্রির বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।