নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মায়ানমার উপকূলে একটি সুষ্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলে জানা গিয়েছে।
আবহাওয়া পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই আপাতত পূর্বাভাস।
অন্যদিকে, নিম্নচাপটির গতিপথ এবং পরবর্তী সময়ে তার শক্তি কতটা পরিবর্তিত হয়, সেদিকেও নজর রাখছে আবহাওয়া দপ্তর। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির উপর নজর থাকবে।