Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রামেশ্বরপুরে ১১ বছরে পা দিল সিদ্ধিদাতা গণেশের পুজো, চতুর্থী থেকে দশমী উৎসবে মেতে গ্রামবাসী   •   দেউলা বাস মোড়ে ১৫ বছরে পা দিল সর্বজনীন গণেশ পুজো, জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ   •   নারকেল গাছের কাজে দুর্ঘটনা হলে মিলতে পারে ৭ লক্ষ টাকা, কীভাবে পাবেন বীমার সুবিধা?   •   বর্ণপুর বাসস্ট্যান্ডে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা   •   ভারত-রাশিয়া-চীন একসঙ্গে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়বে: দিলীপ ঘোষ   •   বাগুইআটির গণেশপুজোর মণ্ডপে বাংলার শিল্পসত্তার ছোঁয়া, প্রশংসায় দিলীপ ঘোষ

দেউলা বাস মোড়ে ১৫ বছরে পা দিল সর্বজনীন গণেশ পুজো, জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ

15 Sep 2026
04:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার দেউলা গ্রাম পঞ্চায়েতের দেউলা বাস মোড়ে এবছর ১৫ বছরে পা দিল সর্বজনীন গণেশ পুজো। দেউলা বাজার কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ঘটা করে আয়োজন করা হয়েছে সিদ্ধিদাতা গণেশের পুজো।

পঞ্চমী থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত চলবে এই পুজো। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। পুজো অর্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে লাড্ডু বিতরণ, খিচুড়ি ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কার্যত উৎসবমুখর হয়ে থাকবে দেউলা বাস মোড় ও সংলগ্ন বাজার এলাকা।

 পূজা কমিটির সভাপতি  অরুন সরদার জানান, একসময় এই গণেশ পুজো দেউলা বাস মোড়ের অন্যত্র অনুষ্ঠিত হত। পরবর্তীকালে তিনমাথার মোড়ে এই পুজোর আয়োজন শুরু হয়। বর্তমানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সান্নিধ্যে এই পুজো দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসছে।

 অরুন হালদারের কথায়, এলাকার মানুষের মঙ্গল কামনা এবং ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এই গণেশ পুজোর আয়োজন। সিদ্ধিদাতা গণেশকে ব্যবসায়ীদের কাছে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। তাই ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিবছরই এই পুজো আরও বড় আকার নিচ্ছে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের পরিবেশ গড়ে তোলাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পুজোর দিনগুলিতে ভোগ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান—সবকিছুতেই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকছে।

১৫ বছরে পদার্পণ করা দেউলা বাস মোড়ের এই গণেশ পুজোকে ঘিরে এবছরও ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমবে বলে আশা উদ্যোক্তাদের।

news home ads