Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দুর্গাপুজোয় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে SOP নিয়ে আলোচনা   •   CB Block Community Hall-এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির   •   সংবিধান ও ভোটাধিকার রক্ষায় বামপন্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, দাবি মহম্মদ সেলিমের   •   রাস্তা সংস্কারে জোর, মানুষের সমস্যার কথা জানাতে আহ্বান অগ্নিমিত্রা পালের   •   নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক   •   নেতাজি ইন্ডোরে ১১ হাজার কণ্ঠে গীতা পাঠ, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

১৬ আগস্ট কলকাতায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা, নেতাজি ইন্ডোরে আয়ুষ্মান ভারত কর্মসূচির উদ্বোধন

13 Aug 2026
04:55 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : আগামী ১৬ আগস্ট কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জে.পি. নাড্ডা)। ওই দিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-র পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক সূচনায় অংশ নেবেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা-ও চালু থাকবে। যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় থাকবেন না, তাঁদের জন্য রাজ্যের স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে।

সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় ৩.৫ কোটি আয়ুষ্মান ভারত কার্ড মুদ্রণ করা হয়েছে এবং তা উপভোক্তাদের মধ্যে বিতরণের কাজ চলছে। রাজ্যে প্রায় ২,০০০ বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে এবং আরও কয়েকটি বড় হাসপাতাল শীঘ্রই তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

১৬ আগস্টের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ছাড়াও রাজ্য সরকারের শীর্ষ কর্তারা, স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক, বেসরকারি হাসপাতালের প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক বাস্তবায়নের সূচনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।