Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাজ্য ও জেলা বিজেপিতে সাংগঠনিক রদবদলের জল্পনা, পদ পাওয়ার দৌড়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতারা   •   সারা পশ্চিমবঙ্গকে ডেঙ্গিমুক্ত করার শপথ, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের   •   সমুদ্রতলের কেবলের ওপর নির্ভরশীলতা, বড় ডিজিটাল ঝুঁকির মুখে ভারত   •   তরুণদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল’, CPI(M)-কে নিশানা শমীক ভট্টাচার্যের   •   পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর   •   ভেজাল ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা দেবজিৎ সরকারের, দুর্নীতির মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

‘ওয়েস্ট বেঙ্গল’ নামের ঐতিহাসিক তাৎপর্য ভুলে যাওয়া উচিত নয়: শমীক ভট্টাচার্য

13 Aug 2026
04:44 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামটি শুধুমাত্র একটি প্রশাসনিক পরিচয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের ইতিহাস, আত্মত্যাগ এবং পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রাম।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, আজ যদি ইতিহাস ভুলে ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে শুধু ‘বাংলা’ (Bengal) নাম গ্রহণ করা হয়, তাহলে ১৯৪৭ সালে যাঁরা পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে আন্দোলন করেছিলেন, যাঁরা প্রাণ দিয়েছিলেন এবং বাঙালি হিন্দুদের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন, তাঁদের আত্মত্যাগকে বিস্মৃত করা হবে।

তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান নামের সঙ্গে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসকে সম্মান জানিয়ে তাঁর প্রস্তাব, ইংরেজি নাম ‘West Bengal’-এর পরিবর্তে ‘Paschim Banga’ (পশ্চিমবঙ্গ) নাম গ্রহণ করা যেতে পারে, কিন্তু শুধু ‘Bengal’ নাম ব্যবহার করা ইতিহাসের সঙ্গে সুবিচার করবে না।

রাজ্যসভায় বক্তব্যের সময় শমীক ভট্টাচার্য দেশভাগের সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ভূমিকা এবং পৃথক পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেন। তাঁর মতে, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করা জরুরি এবং সেই ইতিহাসকে অস্বীকার করে কোনো নাম পরিবর্তন করা উচিত নয়।

news home ads