Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করছে বিজেপি অভিযোগ সুজন চক্রবর্তীর   •   খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য, প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২   •   রাসায়নিক সারের ক্ষতি আর নয়, জৈব সারেই কলা চাষে মানোন্নয়নের দাবি   •   ধানের জমিতে কখন আগাছানাশক দিতে হবে? সঠিক সময়েই মিলবে ভালো ফলন   •   বাংলায় আর কাটমানি চলে না’—অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্মদিনে বাংলার মা-বোনেদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর   •   মালদার বন্যার জলে ডুবে থাকা মানুষগুলোকেও কি প্রদীপ জ্বালাতে হবে? প্রশ্ন মীনাক্ষীর

আজ স্কুলে স্কুলে পৌঁছচ্ছে ইসকনের মিড ডে মিল

03 Aug 2026
04:54 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আজ, সোমবার থেকেই কলকাতার একাধিক সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পৌঁছতে শুরু করেছে ইসকনের (ISKCON) প্রস্তুত করা পুষ্টিকর মিড-ডে মিল। তারাতলায় নবনির্মিত কেন্দ্রীয় আধুনিক রান্নাঘর থেকে সকালেই রান্না করা খাবার বিশেষ খাদ্যবাহী গাড়িতে করে বিভিন্ন স্কুলে পাঠানো হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য, স্কুল পড়ুয়াদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া।

রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায়ে কলকাতার প্রায় ৫০০টি স্কুলের প্রায় ৪৪ হাজার পড়ুয়া ইসকনের রান্না করা খাবার পাবে। আগামী তিন মাসের মধ্যে এই পরিষেবার আওতা বাড়িয়ে প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

তারাতলার অত্যাধুনিক মেগা কিচেনে প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে বৃহৎ পরিসরে রান্না করা হচ্ছে। খাবার প্রস্তুতির পর তা বিশেষ তাপমাত্রা-নিয়ন্ত্রিত কন্টেনারে সংরক্ষণ করে গাড়ির মাধ্যমে প্রতিটি স্কুলে পাঠানো হচ্ছে, যাতে খাবারের গুণগত মান ও স্বাদ বজায় থাকে। 

সরকারি সূত্রে জানানো হয়েছে, ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আগের মতোই সপ্তাহে নির্দিষ্ট দিনে ডিম সরবরাহ করবে। ফলে ছাত্রছাত্রীরা সুষম পুষ্টি নিশ্চিত করতে নিরামিষ খাবারের সঙ্গে ডিমও পাবে। 

এই উদ্যোগে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা মহলের একাংশ আশাবাদী যে উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পড়ুয়াদের স্বাস্থ্য ও বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে ইতিবাচক ভূমিকা নেবে। যদিও প্রথম দিন কয়েকটি স্কুলে খাবার পৌঁছতে কিছু বিলম্বের খবরও সামনে এসেছে, প্রশাসনের দাবি খুব দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে। 

news home ads