Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বাসন্তীতে তেরঙ্গা যাত্রায় জনসমুদ্র, প্রদীপ সর্দারের নেতৃত্বে বিশাল পদযাত্রা   •   গেরুয়া রং নিয়ে বিতর্ক, একাডেমির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য   •   আগে অনেক পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এবার কড়া যাচাইয়ের পরই মিলবে সরকারি সহায়তা:   •   অভয়ার মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ওড়িশার সম্বলপুর থেকে ধরা পড়লেন   •   শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা: পরিকাঠামোর অভাবে চরম দুর্ভোগ, আশ্বাস বিধায়কের   •   সমুদ্র উত্তাল, নদী ফুলেফেঁপে উঠছে, জলের তলায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা

সবজির কালোবাজারি রুখতে কাটোয়া ও বর্ধমানে বাজার পরিদর্শন, দামের ওপর কড়া নজর প্রশাসনের

02 Aug 2026
07:25 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -  নিত্যপ্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য কালোবাজারি রুখতে পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে নেমে পড়ল প্রশাসন ও জনপ্রতিনিধিরা। রবিবার কাটোয়ার সবজিবাজারে হানা দেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। একই দিনে বর্ধমান শহরের বড়নীলপুর বাজার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

কাটোয়ার বাজারে বিধায়ক কৃষ্ণ ঘোষ সবজির পাইকারি ও খুচরা মূল্য খতিয়ে দেখেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সবজির দাম, সরবরাহ পরিস্থিতি এবং মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারে প্রকৃত পরিস্থিতির খোঁজ নেন তিনি।

অন্যদিকে, বর্ধমানের বড়নীলপুর বাজারে প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বিভিন্ন দোকান ঘুরে সবজির বিক্রয়মূল্য এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো বা মজুতদারির কোনও অভিযোগ রয়েছে কি না, তাও পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনের সময় ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়, কোনওভাবেই অতিরিক্ত দামে সবজি বিক্রি বা কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারির চেষ্টা বরদাস্ত করা হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়।

বাজার পরিদর্শনের পর বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। কেউ যদি সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করেন, তবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রও জানান, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে সবজি কিনতে পারেন, তা নিশ্চিত করতেই এই নজরদারি। ভবিষ্যতেও নিয়মিতভাবে বাজার পরিদর্শন চলবে বলে তিনি জানান।

প্রশাসনের এই অভিযানে বাজারে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও বহু ক্রেতা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত নজরদারি থাকলে কালোবাজারি, অতিরিক্ত দামে বিক্রি এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

news home ads