Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করছে বিজেপি অভিযোগ সুজন চক্রবর্তীর   •   খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য, প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২   •   রাসায়নিক সারের ক্ষতি আর নয়, জৈব সারেই কলা চাষে মানোন্নয়নের দাবি   •   ধানের জমিতে কখন আগাছানাশক দিতে হবে? সঠিক সময়েই মিলবে ভালো ফলন   •   বাংলায় আর কাটমানি চলে না’—অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্মদিনে বাংলার মা-বোনেদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর   •   মালদার বন্যার জলে ডুবে থাকা মানুষগুলোকেও কি প্রদীপ জ্বালাতে হবে? প্রশ্ন মীনাক্ষীর

সাতসকালে বারুইপুর কাছারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, খতিয়ে দেখা হল বাজারদর ও পণ্যের মূল্য

02 Aug 2026
07:05 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে নজরদারি আরও জোরদার করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই ধারাবাহিকতায় রবিবার সকালেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছারি বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পাশাপাশি উপস্থিত ছিলেন বারুইপুর থানার আইসি, বারুইপুর পৌরসভার প্রতিনিধি এবং বারুইপুর বিডিও অফিসের আধিকারিকরা। সকাল থেকেই আধিকারিকদের দল বাজারের বিভিন্ন অংশ ঘুরে মাছ, মাংস, সবজি, ফল, চাল, ডিম-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন।

অভিযান চলাকালীন বিভিন্ন পণ্যের বাজারদর, বিক্রয়মূল্য এবং মূল্য তালিকা খতিয়ে দেখা হয়। কোথাও অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না কিংবা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে কি না, তা যাচাই করতে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের বর্তমান মূল্য সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা হয়।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক রফিকুল ইসলাম জানান, বাজারে যাতে কোনও অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে কোনও অনিয়ম বা আইনভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে পণ্য বাজেয়াপ্ত করা থেকে শুরু করে গ্রেফতার পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুধু মূল্য নিয়ন্ত্রণ নয়, এদিন বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার নিয়েও দোকানদারদের সতর্ক করা হয়। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন আধিকারিকরা।

প্রশাসনের এই আকস্মিক অভিযানে বাজারে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও বহু ক্রেতা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, নিয়মিতভাবে এ ধরনের অভিযান হলে কালোবাজারি, মজুতদারি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা অনেকটাই কমবে। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষও ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কৃত্রিমভাবে দাম বাড়ানো, কালোবাজারি, মজুতদারি বা অন্য কোনও অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বাজারে স্বাভাবিক মূল্য বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

news home ads