Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অগ্নিমিত্রা পালের অভিযোগ, ‘দেশবিরোধী শক্তির সঙ্গে তৃণমূলের যোগাযোগ ছিল’   •   নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ NSG-র ডিজির, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক   •   হর ঘর তিরঙ্গা’ যাত্রায় নেতৃত্বে শুভেন্দু অধিকারী, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা   •   মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তদন্তে সশরীরে হাজিরা নিয়ে বিতর্ক   •   তারাতলার পাট গবেষণাকেন্দ্রে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন   •   শব্দদূষণ রোধে সরকারি নির্দেশিকা নিয়ে বিতর্ক, ৫২৯৯ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে খুলল মাইক: রাজনৈতিক তরজা তুঙ্গে

আসানসোলে জনগণনা কর্মসূচির সূচনা, সচেতনতার বার্তা নিয়ে রওনা হল ট্যাবলো

02 Aug 2026
04:03 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - জনগণনা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আসানসোলে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বিশেষ প্রচার অভিযানের। সোমবার পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে জেলাশাসক এস. পন্নবলমের নেতৃত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে জনগণনার গুরুত্ব তুলে ধরতে একটি সচেতনতামূলক ট্যাবলোও রওনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ট্যাবলোটি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবে এবং জনগণনার প্রয়োজনীয়তা, তথ্য নথিভুক্তিকরণ এবং নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবলম, আসানসোলের তরুণ নিশানাবাজ অভিনব সাও, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তাঁরা যৌথভাবে সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক ট্যাবলোর যাত্রার সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা জনগণনাকে দেশের পরিকল্পনা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে সঠিক তথ্য প্রদান এবং জনগণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের আশা, এই সচেতনতামূলক ট্যাবলো জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে জনগণের মধ্যে জনগণনা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা আরও বাড়িয়ে তুলবে এবং সফলভাবে জনগণনা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

news home ads