Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কোচবিহার পুলিশ লাইনে সাড়ম্বরে পালিত ‘রাষ্ট্রীয় একতা দিবস ২০২৬’, প্যারেড ও শপথ গ্রহণে ঐক্যের বার্তা   •   আসানসোলে রেলের ক্ষতিগ্রস্ত কোয়ার্টার খালি করার শেষ নির্দেশ, মহুয়াডাঙ্গায় RPF-এর মাইকিং   •   গণহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে বন্দর শ্রমিকদের আন্তর্জাতিক ধর্মঘট, ২২ দেশের ১১৩ বন্দরে কর্মবিরতি   •   শিলিগুড়িতে ‘উত্তরবঙ্গ সমাবেশ–২০২৬’, গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মানী বৃদ্ধির আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের   •   হীরাপুরের শশাঙ্ক কালী মন্দিরে শুরু শ্রী চণ্ডী মহাযজ্ঞ, কলস যাত্রায় সামিল হাজারো ভক্ত   •   কলকাতা বিমানবন্দরে বিজেপির ট্রেড ইউনিয়ন সেলের বিশেষ অনুষ্ঠান, উপস্থিত শমীক ভট্টাচার্য ও সুনীল বনসল

মোদীর জন্মদিনে ঘরে ঘরে ‘আশীর্বাদের দীপ’, আহ্বান সুকান্ত মজুমদারের

16 Sep 2026
08:06 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঘরে ঘরে ‘আশীর্বাদের দীপ’ জ্বালানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই প্রতীকী কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আবেদন জানান তিনি।

সুকান্ত মজুমদার বলেন, ‘জনসেবাই দেশসেবা’—এই আদর্শকে সামনে রেখে নরেন্দ্র মোদীর দীর্ঘ কর্মজীবনকে স্মরণ করেই জন্মদিনে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি প্রদীপ শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও শুভকামনার প্রতীক হিসেবে জ্বালানো হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর, শক্তিশালী ও বিকশিত ভারতের যে লক্ষ্য সামনে রাখা হয়েছে, সেই যাত্রা আরও এগিয়ে যাক—এটাই জন্মদিনে সকলের প্রার্থনা হওয়া উচিত।

১৭ সেপ্টেম্বর থেকে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনার কথাও সম্প্রতি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অন্যতম অংশ হিসেবে ‘আশীর্বাদের প্রদীপ’ উদ্যোগে বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে।

সুকান্ত মজুমদারের আহ্বান, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষ ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুন। ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার বার্তাই তাঁর বক্তব্যে উঠে এসেছে।