Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মানুষের আয় বাড়াতে হবে, ভালো পরিষেবার জন্য ভাড়াও বাড়ানো উচিত: দিলীপ ঘোষ   •   পার্টি দপ্তরে হামলার অভিযোগে বিজেপিকে নিশানা, আরও জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি   •   জাফরপুর গণেশ চতুর্থী উৎসবে প্রধান অতিথি অগ্নিমিত্রা পাল, উৎসবের আনন্দে সামিল স্থানীয়রা   •   মিছিল করে মনোনয়ন জমা দিতে রেজিনগরে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী সাঈদ   •   রবি মরশুমে সারের ঘাটতি রুখতে উদ্যোগ, ৩ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত NPK পাঠানোর ব্যবস্থা   •   রেজিনগরে জনসংযোগ যাত্রায় উপনির্বাচনী প্রচার শুরু কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফির

রবি মরশুমে সারের ঘাটতি রুখতে উদ্যোগ, ৩ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত NPK পাঠানোর ব্যবস্থা

16 Sep 2026
05:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রবি মরশুমে রাজ্যের কৃষকদের যাতে সারের জন্য কোনও সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কৃষি দপ্তর। ভারত সরকারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত পরিমাণে সার মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।

কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত ৩ লক্ষ মেট্রিক টন NPK সার রাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রবি মরশুমে চাষের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ আরও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কৃষকদের কাছে সহজে সার পৌঁছে দিতে স্থানীয় PACS ও সমবায় সমিতিগুলির মাধ্যমে বণ্টন ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রকৃত কৃষকরা যাতে সময়মতো এবং ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করাই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে ইউরিয়া, NPK, SSP, DAP এবং MOP-সহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। রবি মরশুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখতে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।

পাশাপাশি সার নিয়ে কালোবাজারি, মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানানো হয়েছে। কোথাও বেআইনি মজুত বা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

কৃষি দপ্তরের এই উদ্যোগের মূল লক্ষ্য, রবি মরশুমে চাষাবাদের সময়ে সার নিয়ে যাতে কৃষকদের কোনও ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয় এবং প্রকৃত কৃষকরা স্বচ্ছ ও সুষ্ঠু বণ্টন ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সার সময়মতো পান।

news home ads