Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বিজেপির জেলা সভাপতি বদল ঘিরে বিভ্রান্তি, মথুরাপুর-জয়নগর নিয়ে ‘ফেক পোস্ট’-এর অভিযোগ   •   প্রথম ওয়ানডের আগে তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দল   •   কুণাল ঘোষকে ঘিরে হামলার অভিযোগ, নারকেলডাঙা থানায় আশ্রয়   •   অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেভিড মিলারের বিধ্বংসী সেঞ্চুরি, ব্যাট হাতে ঝড় দক্ষিণ আফ্রিকার তারকার   •   দুর্গাপুজোয় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে SOP নিয়ে আলোচনা   •   CB Block Community Hall-এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বাসন্তীতে তেরঙ্গা যাত্রায় জনসমুদ্র, প্রদীপ সর্দারের নেতৃত্বে বিশাল পদযাত্রা

13 Aug 2026
05:31 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : তেরঙ্গা যাত্রা উপলক্ষে বাসন্তী বিধানসভা কনভেনর প্রদীপ সর্দারের আহ্বানে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা। জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে পদযাত্রা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কাউন্সিলের সদস্য রামকৃষ্ণ প্রামাণিক, গোসাবার বিধায়ক ও বাসন্তীর ভূমিপুত্র বিকর্ণ নস্কর, বাসন্তী বিধানসভা কনভেনর প্রদীপ সর্দার, যুব সভাপতি উৎপল দত্ত, ১ নম্বর মণ্ডল সভাপতি বিল্লাল মঙ্গল সা, বাসন্তী বিধানসভার গত নির্বাচনের প্রার্থী বিকাশ সর্দার, সহ-সভাপতি সুবল বিশ্বাস-সহ দলের একাধিক নেতা ও কর্মী।

উপস্থিত নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, বাসন্তীতে প্রদীপ সর্দারের সংগঠনিক দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার প্রচেষ্টার ফলেই এই বিপুল জনসমাগম হয়েছে। তাঁদের দাবি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তেরঙ্গা যাত্রায় অংশ নেন।

জেলার বার্তার প্রতিনিধিকে প্রদীপ সর্দার জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই বাসন্তীর মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি জেলা নেতৃত্ব, গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর এবং প্রবীণ নেতা রামকৃষ্ণ প্রামাণিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কর্মসূচি সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল নেতা, কর্মী ও সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান।

এই পদযাত্রাকে ঘিরে বাসন্তী জুড়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।