Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে   •   ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরালেন হাসান মাহমুদ, টেস্ট কেরিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট শিকার

আসানসোলে বিজেপির ‘লাভার্থী সম্পর্ক অভিযান’, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কর্মীদের প্রশিক্ষণ

08 Aug 2026
05:49 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আসানসোলের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল বিজেপির ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ কর্মসূচি। এই কর্মসূচিতে দলের কর্মীদের সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং সুবিধাভোগীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি-সহ দলের একাধিক নেতা ও কর্মী। উপস্থিত নেতারা কর্মীদের উদ্দেশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে প্রশিক্ষণ দেন এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সেই প্রকল্পের তথ্য ও সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার বলেন, "প্রতিটি যোগ্য ব্যক্তি যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই ‘লাভার্থী সম্পর্ক অভিযান’। দলের কর্মীরা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিয়ে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।" তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

বিজেপি নেতৃত্বের দাবি, এই উদ্যোগের মাধ্যমে সরকারি প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং যোগ্য উপভোক্তারা সহজেই প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি কর্মীদেরও মানুষের সমস্যার কথা শুনে প্রশাসনের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা আগামী দিনে এই কর্মসূচিকে আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।