Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রতীকের লড়াই কি রাজনীতির মূল প্রশ্নকে আড়াল করছে?   •   এশিয়ান গেমসে পাকিস্তানের ব্রোঞ্জ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ফাতিমা সানার   •   জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ২ রানের জয়   •   বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা   •   বিশ্ব গন্ডার দিবসে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা   •   শহর পরিচ্ছন্ন রাখার নেপথ্যে সাফাইকর্মীরা, নিরাপত্তায় জোর অগ্নিমিত্রার

বাসন্তীর কানমারি এসএসকে স্কুলে কমিউনিটি টয়লেটের উদ্বোধন, বিজেপির দাবি—‘সরকারের প্রথম উন্নয়নমূলক কাজ’

08 Aug 2026
11:07 AM

 

নিজস্ব প্রতিনিধি,  জেলার বার্তা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অধীন কানমারি বাজারের এসএসকে (SSK) স্কুলে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকারের আমলে এলাকায় এটি প্রথম উন্নয়নমূলক কাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভার কনভেনর প্রদীপ সরদার, ৪ নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ বর্মন, বাসন্তী বিধানসভার প্রাক্তন প্রার্থী ও বিজেপির রাজ্য কমিটির সদস্য বিকাশ সরদার, মণ্ডল সাধারণ সম্পাদক প্রভাষ এদবর, স্থানীয় বুথ সভাপতি-সহ একাধিক দলীয় নেতৃত্ব এবং স্কুলের শিক্ষিকারা।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই কমিউনিটি টয়লেট নির্মাণের ফলে স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিকাঠামো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নাগরিক পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তাঁরা।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন কমিউনিটি টয়লেট চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে বলে আয়োজকদের দাবি।