Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

দেবীপুরে স্কুলে বৈঠক ঘিরে উত্তেজনা, অনিয়মের অভিযোগ

07 Aug 2026
05:27 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার দেবীপুর অঞ্চলে একটি স্কুল প্রাঙ্গণে বৈঠককে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, নিশানা সংঘের সঙ্গে যুক্ত কয়েকজন সদস্য স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বৈঠক করার চেষ্টা করেন। অভিযোগ, বিষয়টি জানতে পেরে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েকজন মহিলা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এরপর উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের মুখে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে এলাকা ত্যাগ করেন বলেও দাবি করা হয়েছে।

প্রতিবাদকারীদের বক্তব্য, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক লেনদেন ও হিসাবের স্বচ্ছতা নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে এবং তাঁরা পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।