Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত ডেভেলপমেন্ট দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার

07 Aug 2026
08:20 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : দুর্নীতির অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch)। ঝাড়গ্রামের জামবনি ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট দফতরের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, একটি উন্নয়নমূলক প্রকল্পের বিল সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে ওই জুনিয়র ইঞ্জিনিয়ার ২ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ফাঁদ পেতে অভিযান চালান। অভিযোগকারী টাকা হস্তান্তর করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে ঘুষের টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার সঙ্গে অন্য কোনও সরকারি কর্মী বা ব্যক্তির যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই এই গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির ওপর নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।