Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করছে বিজেপি অভিযোগ সুজন চক্রবর্তীর   •   খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য, প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২   •   রাসায়নিক সারের ক্ষতি আর নয়, জৈব সারেই কলা চাষে মানোন্নয়নের দাবি   •   ধানের জমিতে কখন আগাছানাশক দিতে হবে? সঠিক সময়েই মিলবে ভালো ফলন   •   বাংলায় আর কাটমানি চলে না’—অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্মদিনে বাংলার মা-বোনেদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর   •   মালদার বন্যার জলে ডুবে থাকা মানুষগুলোকেও কি প্রদীপ জ্বালাতে হবে? প্রশ্ন মীনাক্ষীর

কুমারপুর ফ্লাইওভারের নিচের রাস্তা বন্ধের সিদ্ধান্ত ঘিরে বিক্ষোভ, কাজ স্থগিত

03 Aug 2026
05:17 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোলের মনোজ সিনেমা সংলগ্ন কুমারপুর এলাকায় রেলের নতুন ফ্লাইওভার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। তবে ফ্লাইওভার চালু হওয়ার পর তার নিচের রাস্তা বন্ধ করার সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাস্তা বন্ধের কাজ শুরু করতে রেল কর্তৃপক্ষের আধিকারিকরা এলাকায় পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ফ্লাইওভার নির্মিত হলেও নিচের রাস্তা পথচারী, স্কুল-কলেজের পড়ুয়া, বয়স্ক মানুষ এবং নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা বন্ধ হয়ে গেলে প্রতিদিন দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হবে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

বাসিন্দাদের আরও আশঙ্কা, রাস্তা বন্ধ করে দিলে ফ্লাইওভারের নিচের অংশ জনশূন্য হয়ে পড়বে। এর ফলে ওই এলাকা সমাজবিরোধীদের আড্ডাস্থল বা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠতে পারে। তাই জনস্বার্থে রাস্তা খোলা রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভের জেরে রেল কর্তৃপক্ষ আপাতত রাস্তা বন্ধের কাজ স্থগিত রাখে। স্থানীয়দের দাবি, প্রশাসন ও রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা এলাকায় এসে বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসুন এবং তাঁদের সমস্যার কথা শুনে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

news home ads