Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মালদার ইংরেজবাজারে সিপিআই(এম)-এর সমাবেশ, মানুষের পাশে থাকার বার্তা মীনাক্ষীর   •   সেপ্টেম্বরের শেষ দিকে কুল গাছে ফুল থেকে ফল, এখনই নিতে হবে বিশেষ যত্ন   •   কেরালা ও পশ্চিমবঙ্গের SIR এক নয়, বিতর্কের পার্থক্য নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   বিজেপির জেলা সভাপতি বদল ঘিরে বিভ্রান্তি, মথুরাপুর-জয়নগর নিয়ে ‘ফেক পোস্ট’-এর অভিযোগ   •   প্রথম ওয়ানডের আগে তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দল   •   কুণাল ঘোষকে ঘিরে হামলার অভিযোগ, নারকেলডাঙা থানায় আশ্রয়

মালদার ইংরেজবাজারে সিপিআই(এম)-এর সমাবেশ, মানুষের পাশে থাকার বার্তা মীনাক্ষীর

28 Sep 2026
03:46 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:​  ইংরেজবাজারে সিপিআই(এম)-এর ডাকে আয়োজিত জনসভা থেকে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। সমাবেশে তিনি বলেন, ইংরেজবাজার পুরসভার মানুষের সমস্যা ও অধিকারকে সামনে রেখে বামপন্থীরা আন্দোলন চালিয়ে যাবে। 

মীনাক্ষী মুখার্জি বলেন, যে রাজনীতি মানুষকে আলাদা করেছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাঁর বক্তব্যে বিজেপির রাজনীতিরও সমালোচনা উঠে আসে। তিনি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করার রাজনীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা প্রয়োজন।

সমাবেশ থেকে তিনি বলেন, মানুষের জীবিকা, ভোটাধিকার এবং দৈনন্দিন সমস্যার প্রশ্নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তাঁর বক্তব্যে হকার, টোটোচালক-সহ খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। 

মীনাক্ষীর বক্তব্যে ভোটার তালিকা সংশোধন তথা SIR প্রসঙ্গও উঠে আসে। তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে অভিযোগ তুলে সকলের ভোটাধিকার রক্ষার দাবি জানান। সম্প্রতি নৈহাটি ও দেগঙ্গার সভাতেও তিনি SIR নিয়ে একই ধরনের বক্তব্য রেখেছিলেন। 

ইংরেজবাজারের এই সমাবেশে মীনাক্ষী মুখার্জি ছাড়াও সিপিআই(এম)-এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, রাজ্য কমিটির সদস্য জমিল ফিরদৌস, জেলা ও এরিয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দলের পক্ষ থেকে জানানো হয়, শহরের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে আরও জোরদার করা হবে।