Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
SIR বিতর্কে তৃণমূলকে নিশানা শুভেন্দুর, মমতার সঙ্গে সিপিআইএমের সম্পর্ক নিয়েও কটাক্ষ   •   পিতৃপক্ষে নয় কোনও উদ্বোধন, অষ্টমীতে বন্ধ মদের দোকান—রীতিনীতি মেনেই হবে দুর্গাপুজো   •   রানি রাসমণি দেবীর আবির্ভাব দিবসে আমন্ত্রণ, শিশির ও দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ   •   পিতৃপক্ষে কোনো উদ্বোধন নয়, অষ্টমীতে মদের দোকান বন্ধ—রীতিনীতি মেনেই হবে দুর্গাপুজো   •   মিলন প্রধানের জামিনের বিরোধিতা নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী, ভোটের রাজনীতির অভিযোগ   •   ICC অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭: প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

রানি রাসমণি দেবীর আবির্ভাব দিবসে আমন্ত্রণ, শিশির ও দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ

27 Sep 2026
04:35 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রানি রাসমণি দেবীর আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাল হিন্দু ওবিসি ফ্রন্ট। সেই উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে আজ মাননীয় শিশির অধিকারী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে অনুষ্ঠান ও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর পাশাপাশি এগরা বিধানসভার বিধায়ক মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গেও সাক্ষাৎ করে তাঁকে রানি রাসমণি দেবীর আবির্ভাব দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।

সংগঠনের মুখ্য উপদেষ্টা সিদ্ধানন্দ পুরকাইত মহাশয় এবং চন্দ্রশেখর দাস মহাশয় মেদিনীপুর জেলার বিভিন্ন কার্যকর্তার সঙ্গেও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের প্রস্তুতি, সংগঠনের কার্যক্রম এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।

হিন্দু ওবিসি ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রানি রাসমণি দেবীর জীবন, আদর্শ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে স্মরণ করে আবির্ভাব দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে।