Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
চাঁদের মাটিতে পৌঁছেছে গবেষণার সাফল্য, মারুথি আর আকেল্লাকে সম্মান জানাচ্ছে IISc   •   মন্দিরবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রিয়রঞ্জন দাসমুন্সির ৮১তম জন্মবার্ষিকী পালন, শ্রদ্ধা নিবেদন দলীয় নেতৃত্ব ও কর্মীদের   •   মৃগয়া 1.5’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকাদের জমজমাট উপস্থিতি, খোশমেজাজে আড্ডায় মাতলেন সকলে   •   অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের, ‘নিয়ম সকলের জন্য সমান   •   বাসন্তীতে বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, প্রদীপ সরদারের নেতৃত্বে ধারাবাহিক বৈঠকে বুথস্তর মজবুত করার উদ্যোগ   •   অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের বড়সড় অভিযান, ৮০ কুইন্টাল কয়লাসহ বাজেয়াপ্ত দুটি পিকআপ ভ্যান, গ্রেফতার দুই চালক

মিলন প্রধানের জামিনের বিরোধিতা নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী, ভোটের রাজনীতির অভিযোগ

25 Sep 2026
08:31 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মিলন প্রধানের জামিনের বিরোধিতা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, একই মামলায় বিজেপির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও অভিযুক্ত থাকা সত্ত্বেও মিলন প্রধানের জামিনের বিরোধিতা করা হলে তা স্ববিরোধিতার সামিল।

অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, গোটা ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর দাবি, ভোট না থাকলে ১৯ বছর পর মিলন প্রধানকে পুলিশ গ্রেফতার করত না। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়া।

অধীরের আরও দাবি, নন্দীগ্রাম থেকে শুরু করে দেশের মানুষও বিষয়টির ‘ভেতরের কথা’ বুঝে গিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে চাপে পড়ে কংগ্রেসকে আটকানোর চেষ্টা করছে। তবে কংগ্রেসকে এভাবে থামানো সম্ভব হবে না বলেও দাবি করেন তিনি।

অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই মামলায় অভিযুক্তদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ ও জামিনের প্রশ্নে ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে এনেছেন তিনি।