Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা   •   অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে সভা বাতিল, মেমারিতে ক্ষোভ বাম নেতৃত্বের   •   ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠান কভারেজ স্থগিত মার্কিন টিভি নেটওয়ার্কগুলির   •   তোলাবাজির অভিযোগে শুধু কর্মী নয়, নির্দেশদাতাদের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি: অগ্নিমিত্রা পাল   •   জোড়াফুল প্রতীক ফ্রিজ, দেড় লাখ পতাকা নিয়ে চিন্তায় হাওড়ার ব্যবসায়ী   •   দার্জিলিং–আলিপুরদুয়ারের উন্নয়নকে অগ্রাধিকার, বার্তা শুভেন্দু অধিকারীর

অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে সভা বাতিল, মেমারিতে ক্ষোভ বাম নেতৃত্বের

22 Sep 2026
05:40 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  সভার জন্য প্রশাসনের অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে তা বাতিল করার অভিযোগকে কেন্দ্র করে মেমারিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মেমারি-২ সাতগাছিয়া এরিয়া কমিটির উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর শতরূপ ঘোষের জনসভা আয়োজনের কথা ছিল।

উদ্যোক্তাদের দাবি, সভার অনুমতি চেয়ে গত ৭ সেপ্টেম্বর মেমারি থানায় লিখিত আবেদন করা হয়েছিল। এরপর ৯ সেপ্টেম্বর এসডিও দফতর থেকে সভার অনুমতিও পাওয়া যায় বলে দাবি তাঁদের। কিন্তু সভার ঠিক আগের দিন, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মেমারি থানার পক্ষ থেকে সভা বাতিলের নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ।

শেষ মুহূর্তে সভা বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আয়োজকরা। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্ব তাপস চ্যাটার্জী এবং মেমারি-২ সাতগাছিয়া এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে তাঁরা দাবি করেন, প্রশাসনের অনুমতি পাওয়ার পরও কেন সভার একদিন আগে তা বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের বক্তব্য, সভা করার জন্য সমস্ত নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল এবং অনুমতিও মিলেছিল।

দলীয় নেতৃত্ব আরও জানান, আগামী দিনে ওই একই স্থানে সভা করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে আইনি পথে গিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।