Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করছে বিজেপি অভিযোগ সুজন চক্রবর্তীর   •   খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য, প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২   •   রাসায়নিক সারের ক্ষতি আর নয়, জৈব সারেই কলা চাষে মানোন্নয়নের দাবি   •   ধানের জমিতে কখন আগাছানাশক দিতে হবে? সঠিক সময়েই মিলবে ভালো ফলন   •   বাংলায় আর কাটমানি চলে না’—অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্মদিনে বাংলার মা-বোনেদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর   •   মালদার বন্যার জলে ডুবে থাকা মানুষগুলোকেও কি প্রদীপ জ্বালাতে হবে? প্রশ্ন মীনাক্ষীর

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই ট্রাকে ভয়াবহ আগুন, আতঙ্ক

17 Sep 2026
09:15 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায় কয়লা বোঝাই একটি ট্রাকে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বুধবারের এই ঘটনায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

জানা গিয়েছে, ট্রাক চালক এম.ডি. সিরাজ ঝাড়খণ্ডের নিরসা থেকে কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাখার সময় আচমকাই ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় গাড়িচালক ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। স্থানীয় চালক ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাক চালকের দাবি, গাড়িতে থাকা কয়লার সমস্ত নথিপত্র বৈধ ছিল। তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে ট্রাকে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যান্ত্রিক গোলযোগ, বৈদ্যুতিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল দপ্তর ও কুলটি থানার পুলিশ।

news home ads