Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেগঙ্গায় গণেশ পুজোর উদ্বোধনে উপস্থিতি, পুজো মণ্ডপ পরিক্রমায় শুভেচ্ছা বিনিময়   •   কৃষকদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তার বার্তা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার ৭ বছর পূর্তি   •   তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েতের দখল বিজেপির, আবির খেলায় উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের   •   দু’মাস ধরে বিদ্যুৎহীন ঠহরম ৪ নম্বর, ECL-এর সেন্ট্রাল ওয়ার্কশপের সামনে গ্রামবাসীদের ধর্না   •   নিউটাউনে ফের বিশাল পুকুর ভরাটের অভিযোগ   •   আমতলায় বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগে নাগরিক অধিকার রক্ষা সমিতি

আমতলায় বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগে নাগরিক অধিকার রক্ষা সমিতি

13 Sep 2026
10:41 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: এলাকার পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে আমতলায় অনুষ্ঠিত হল বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান। নাগরিক অধিকার রক্ষা সমিতির উদ্যোগে এবং বিষ্ণুপুর থানার সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়। অভিযানে টোটো মালিক ও চালকদেরও সক্রিয় সহযোগিতা ছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন রাস্তার বিভিন্ন অংশে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। স্থানীয় নাগরিক সমস্যাগুলির দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি মানুষের দৈনন্দিন সমস্যাগুলির দিকে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান।

এদিনের কর্মসূচিতে বটতলা এলাকায় জমে থাকা জল নিয়েও আলোচনা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পরশুর মধ্যেই ওই এলাকায় জমা জল নিকাশির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের বক্তব্য, রাস্তা পরিষ্কার রাখার পাশাপাশি জল নিকাশির সমস্যা দ্রুত সমাধান হলে বর্ষাকালে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয় এদিন।

news home ads