নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: গ্রামীণ বাংলার উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে নিউটাউনে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা। পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো, স্থানীয় প্রশাসনকে আরও মজবুত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এদিনের কর্মসূচিতে।
অনুষ্ঠানে ISGP সেল এবং জীবিকা প্রশিক্ষক সহায়ক-সহ অভিজ্ঞ কর্মীবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামাঞ্চলের মানুষের কাছে সরকারি পরিষেবা ও উন্নয়নের সুযোগ আরও কার্যকরভাবে পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রশিক্ষিত কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তাদের বক্তব্য, স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ মানুষের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতার সুযোগ তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই জীবিকা প্রশিক্ষক সহায়করা মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন এবং প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নতুন সম্ভাবনার পথ তৈরি করছেন।
এদিনের আলোচনা সভায় প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরতার বার্তা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের আশা, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বনির্ভর করে তুলতে এই ধরনের প্রশিক্ষণ ও আলোচনা ভবিষ্যতে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।