Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
একাধিক দাবিতে জয়নগর-১ বিডিও অফিসে ডেপুটেশন, কুলপি রোড সংস্কার থেকে পানীয় জল ও ২০০ দিনের কাজের দাবি   •   পশ্চিম মেদিনীপুরে বাম দলগুলির এসপি অফিস অভিযান, পুলিশি ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ   •   সেবার রঙে, দেশের সঙ্গে—মানব আলপনায় জনসেবা ও জনকল্যাণের বার্তা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে   •   আমি একা থাকতেই পছন্দ করি’—নারী পরিবর্তন মেকার সামিটে সম্মানিত লেখক-পরিচালক পারমিতা মুন্সি   •   ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এর ট্রেলার লঞ্চে হাজির লাবণী সরকার, রজতাভ, স্বাগতা ও পরিচালক সৌভিক   •   কিডনি ঠিকমতো ম্যাগনেসিয়াম বের করতে না পারলে কেন বাড়ে বিষক্রিয়ার ঝুঁকি

উদ্বোধনের পরও চালু হয়নি হিমঘর, অবহেলায় ভগ্নপ্রায় পরিকাঠামো

11 Sep 2026
07:25 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল একটি হিমঘর। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল এই পরিকাঠামোর। কিন্তু অভিযোগ, উদ্বোধন একাধিকবার হলেও আজও কৃষকদের জন্য কার্যত চালু হয়নি হিমঘরটি।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে বর্তমানে হিমঘরের পরিকাঠামোও ভগ্নপ্রায়। যে স্থাপনা কৃষকদের ফসল সংরক্ষণে সহায়ক হওয়ার কথা ছিল, সময়ের সঙ্গে সেটিই পরিণত হয়েছে অবহেলার নিদর্শনে।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—একাধিকবার উদ্বোধনের পরও কেন চালু করা গেল না এই হিমঘর? কৃষকদের স্বার্থে তৈরি প্রকল্পটি কেন বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, হিমঘরটি কার্যকরভাবে চালু হলে ফসল সংরক্ষণে সুবিধা মিলত এবং উৎপাদিত ফসল দ্রুত বিক্রি করার চাপও কিছুটা কমত। তাই দ্রুত হিমঘরটি সংস্কার করে কৃষকদের ব্যবহারের উপযোগী করে তোলার দাবি উঠেছে।

এখন দেখার, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়।