Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

হকার উচ্ছেদ করা গেলে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখা ব্যক্তিকে সরানো যাচ্ছে না কেন?’ প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর

30 Aug 2026
10:39 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: হকার উচ্ছেদ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হকারদের উচ্ছেদ করা হলেও জোর করে ফ্ল্যাট দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে কেন একইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এই প্রশ্ন তুলেছেন তিনি।

অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, প্রশাসন যদি জোর করে হকার উচ্ছেদ করতে পারে, তাহলে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা উচিত। তাঁর বক্তব্যে, হকারদের পিছনে কোনও রাজনৈতিক ‘আশ্রয়’ নেই বলেই তাঁদের উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে।

অন্যদিকে, তাঁর অভিযোগ, ‘খোকাবাবু’র পিছনে ‘মামা-ভাগ্নে’র রাজনৈতিক প্রভাব রয়েছে এবং সেই কারণেই তাঁকে রক্ষা করা হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

হকার উচ্ছেদ ও বেআইনি দখলদারি নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের মধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে। তাঁর বক্তব্য ঘিরে শাসক-বিরোধী রাজনৈতিক তরজাও আরও তীব্র হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।