Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

দমদমে ‘মন কি বাত’ শুনলেন সুকান্ত মজুমদার, উপস্থিত বিজেপির শীর্ষ নেতৃত্ব

30 Aug 2026
09:51 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: দমদমের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের প্রদেশের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল।

এদিনের কর্মসূচিতে বিজেপির বিধায়ক, রাজ্য নেতৃত্ব এবং দলের কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশজুড়ে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, জনসম্পৃক্ততা, সামাজিক উন্নয়ন এবং নাগরিকদের ভূমিকা নিয়ে যে বার্তা তুলে ধরা হয়, তা একসঙ্গে শোনেন উপস্থিত বিজেপি নেতা-কর্মীরা।

দমদমের এই অনুষ্ঠানে দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে উৎসাহ দেখা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে ‘মন কি বাত’ শোনার কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব কর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। দলের নেতা-কর্মীদের একসঙ্গে ‘মন কি বাত’ শোনার মধ্য দিয়ে কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।