Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

বার্ণপুরে নব বিকাশ ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজো, উপস্থিত অগ্নিমিত্রা পাল

30 Aug 2026
09:36 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক:  শারদোৎসবের আগমনী বার্তা নিয়ে বার্ণপুরের নব বিকাশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আগামী দুর্গাপুজোর খুঁটিপুজো। এই শুভ সূচনার অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।

খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আগামী দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, উদ্যোক্তা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবের আমেজ দেখা যায়।

অনুষ্ঠানে অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, শারদোৎসবের আগমনী মুহূর্তে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। খুঁটিপুজোর এই শুভ সূচনা আগামী দুর্গোৎসবের প্রস্তুতিকে আরও উৎসবমুখর করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

খুঁটিপুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজোকে ঘিরে আগামী দিনে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানা গেছে।