Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
পুজোর আবহে তিলোত্তমার রাজপথে মমতা-পন্থীদের মিছিল, প্রতিবাদের রাজনীতি নাকি রাজনৈতিক বার্তা?   •   আসানসোল জেলা কার্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল, নতুন পথচলার শুভ সূচনা   •   কাঁকড়ডাঙা সার্বজনীন দুর্গামন্দিরের পুজোয় অগ্নিমিত্রা পাল, শারদোৎসবে সম্প্রীতি ও জনসংযোগের বার্তা   •   পিনাট বাটার টোস্ট খাওয়ার একাধিক উপকারিতা! রক্তে শর্করার ভারসাম্য থেকে পেট ভরা রাখা—জেনে নিন পুষ্টিগুণ   •   সেপ্টেম্বর মাসে দুরন্ত পারফরম্যান্স, পঞ্চমবার ‘আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ’ খেতাব জিতলেন শুভমন গিল!   •   অনুরাগীদের মাঝে দেবী মুখার্জি, প্রিয় অভিনেত্রীকে ঘিরে উচ্ছ্বাস বিনোদনপ্রেমীদের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারাপীঠ সফরে শুভেন্দু অধিকারী, গর্ভগৃহে মা তারার পুজো

29 Aug 2026
09:57 AM

 

বীরভূম: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তারাপীঠে সফর করলেন শুভেন্দু অধিকারী। শনিবার তারাপীঠ মন্দিরে গিয়ে নিয়ম-নিষ্ঠা মেনে মা তারার পুজো দেন তিনি। পুজোর ডালা মাথায় নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে মা তারার পায়ে ফুল নিবেদন করে মাথা ঠেকিয়ে প্রণাম করেন তিনি।

পুজো শেষে শুভেন্দু অধিকারী বলেন, “তারা মায়ের আশীর্বাদে বিজেপি সরকারে এসেছে। মাকে পুজো দিয়ে গেলাম।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

এদিন তারাপীঠ সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের তরফে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি জোরদার করা হয়।

অন্যদিকে, আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশাসনিক স্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্দির চত্বরে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, যান চলাচল এবং পুণ্যার্থীদের পরিষেবা নিয়ে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তারাপীঠ সফরের পর রামপুরহাটে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক বিষয় এবং আসন্ন কৌশিকী অমাবস্যার প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়াও সফরসূচিতে রয়েছে নতুন সেবাকেন্দ্রের উদ্বোধন। প্রশাসনিক বৈঠক ও সেবাকেন্দ্র উদ্বোধনের পাশাপাশি তারাপীঠে মুখ্যমন্ত্রীর পুজোদান ঘিরেও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

মা তারার আশীর্বাদ নিয়ে রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার বার্তাই এদিনের সফরে তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।