Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
পুজোর আবহে তিলোত্তমার রাজপথে মমতা-পন্থীদের মিছিল, প্রতিবাদের রাজনীতি নাকি রাজনৈতিক বার্তা?   •   আসানসোল জেলা কার্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল, নতুন পথচলার শুভ সূচনা   •   কাঁকড়ডাঙা সার্বজনীন দুর্গামন্দিরের পুজোয় অগ্নিমিত্রা পাল, শারদোৎসবে সম্প্রীতি ও জনসংযোগের বার্তা   •   পিনাট বাটার টোস্ট খাওয়ার একাধিক উপকারিতা! রক্তে শর্করার ভারসাম্য থেকে পেট ভরা রাখা—জেনে নিন পুষ্টিগুণ   •   সেপ্টেম্বর মাসে দুরন্ত পারফরম্যান্স, পঞ্চমবার ‘আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ’ খেতাব জিতলেন শুভমন গিল!   •   অনুরাগীদের মাঝে দেবী মুখার্জি, প্রিয় অভিনেত্রীকে ঘিরে উচ্ছ্বাস বিনোদনপ্রেমীদের

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ‘Swachhta Se Swagat’ কর্মসূচিতে অগ্নিমিত্রা পাল

29 Aug 2026
09:34 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার বার্তা দিতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজিত হল ‘Swachhta Se Swagat – With the Railways’ কর্মসূচি। ব্লু লাইনের গেট নম্বর A-তে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

কর্মসূচিতে অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল জানান, এমন উদ্যোগে সামিল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, পরিচ্ছন্নতা কোনও একদিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং তা প্রতিদিনের অভ্যাস এবং নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা প্রয়োজন।

সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা এবং নাগরিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অগ্নিমিত্রা পাল আরও বলেন, “পরিচ্ছন্ন কলকাতা, সুন্দর কলকাতা”— এই লক্ষ্য বাস্তবায়নে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজের এলাকা, রাস্তা ও জনপরিসর পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসপ্ল্যানেডের মতো ব্যস্ত পরিবহণকেন্দ্রে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা নিয়ে ইতিবাচক বার্তা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। কর্মসূচির মাধ্যমে নাগরিক দায়িত্ববোধ এবং পরিচ্ছন্ন শহর গড়ার বার্তাই তুলে ধরা হয়।