Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে কি না, দাসপুরের গোবিন্দনগর বাজারে প্রশাসনের পরিদর্শন

27 Aug 2026
08:58 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  সাধারণ ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় ভুসিমাল ও অন্যান্য সামগ্রী সঠিক মূল্যে পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দাসপুরের গোবিন্দনগর (কালিবাজার) মার্কেটে সরেজমিনে পরিদর্শন চালাল মহকুমা প্রশাসন।

বাজারে বিভিন্ন ভুসিমালের দোকান-সহ অন্যান্য দোকানে গিয়ে বিক্রেতারা নির্ধারিত ও ন্যায্য মূল্যে সামগ্রী বিক্রি করছেন কি না, পণ্যের দাম এবং বিক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। একইসঙ্গে সাধারণ ক্রেতারা পণ্য কেনার ক্ষেত্রে কোনও সমস্যার মুখে পড়ছেন কি না, সেই বিষয়েও নজর দেওয়া হয়।

প্রশাসনের এই বিশেষ পর্যবেক্ষণে একটি বিশেষ টিম উপস্থিত ছিল। বাজারের একাধিক দোকানে বেশ কিছুক্ষণ ধরে চলে পরিদর্শন ও পর্যবেক্ষণ। পণ্যের মূল্য, বিক্রয় প্রক্রিয়া এবং বাজার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।

সাধারণ মানুষের স্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতারা যাতে সঠিক মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, সেই লক্ষ্যেই এই ধরনের নজরদারি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনের এই সরেজমিনে বাজার পরিদর্শনের ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে, তেমনই সাধারণ ক্রেতাদেরও ন্যায্য মূল্যে সামগ্রী পাওয়ার বিষয়ে আশ্বস্ত করা যাবে বলে মনে করা হচ্ছে। বাজার পরিস্থিতির উপর আগামী দিনেও প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।