Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

নিউটাউনে L&T Mindtree-এর নতুন তথ্যপ্রযুক্তি অফিস উদ্বোধন, কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

27 Aug 2026
08:46 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা L&T Mindtree-এর নতুন অফিস ‘আনন্দ নিকেতন’-এর উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠেছে এই নতুন তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস। সংস্থার নিউটাউন ক্যাম্পাসে প্রায় ৫,৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের দক্ষ ও মেধাবী যুবক-যুবতীদের জন্য বাংলাতেই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার উপর গুরুত্ব দেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বাংলার যে সমস্ত দক্ষ ও মেধাবী মানুষ কর্মসূত্রে বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা দেশের বাইরে চলে গিয়েছেন, তাঁদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে রাজ্যে শিল্প ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিধায়ক পীযূষ কানোরিয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউটাউনে L&T Mindtree-এর এই নতুন ক্যাম্পাসকে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

নতুন এই অফিস চালুর ফলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান এবং বিনিয়োগের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।