Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

ঝড়খালিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার টিউশন শিক্ষক,পরিবারের পাশে বাসন্তীর কনভেনার প্রদীপ সর্দার

26 Aug 2026
11:58 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝড়খালি এলাকায়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তাঁরা ঝড়খালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুভাষ মিস্ত্রি, তাঁর বয়স প্রায় ৭০ বছর। তিনি ওই ছাত্রীর টিউশন শিক্ষক বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর অভিযুক্তকে আলিপুরের পকসো আদালতে তোলা হয়েছে।

ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দ্রুত প্রশাসনিক পদক্ষেপে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের একাংশ সন্তোষ প্রকাশ করেন।

এদিকে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাসন্তী বিধানসভার বিজেপি কনভেনার প্রদীপ সর্দার। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানান তিনি।

প্রদীপ সর্দার বলেন, শিশুদের নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা যায় না। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।

তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর ‘নো টলারেন্স’ বার্তার সঙ্গে সঙ্গতি রেখে শিশুদের উপর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। ঝড়খালির বুকে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপের দাবি জানান তিনি।

নোট: নাবালিকার পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে।