Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

সীতারামপুর থেকে নিয়ামতপুরে এবিভিপির ১৫০ মিটার তিরঙ্গা যাত্রা

26 Aug 2026
11:15 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  দেশাত্মবোধ ও জাতীয় চেতনার বার্তা সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে কুলটির সীতারামপুর থেকে নিয়ামতপুর পর্যন্ত আয়োজন করা হল তিরঙ্গা যাত্রার। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা।

সীতারামপুরের টেগোর মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে এবিভিপির কর্মী-সমর্থক ও ছাত্রছাত্রীরা যাত্রায় অংশ নেন। মিছিলটি সীতারামপুর থেকে এগিয়ে নিয়ামতপুর টহরম ৪ নম্বর পর্যন্ত পৌঁছয়।

যাত্রাপথে দেশাত্মবোধক স্লোগান এবং হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ তিরঙ্গা নিয়ে এই পদযাত্রা পথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের নজরও কেড়ে নেয়।

এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। সংগঠনের কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

১৫০ মিটার দীর্ঘ তিরঙ্গাকে সামনে রেখে আয়োজিত এই যাত্রাকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও দেশাত্মবোধের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয় বলে এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে।